|

যশোর অবিভক্ত বাংলার প্রথম জেলা। প্রাচীন এই জনপদের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যে ভরপুর 'জেলা তথ্য বাতায়ন' -এ আপনাকে স্বাগত জানাচেছ যশোরবাসী। জনসেবার মান উন্নত, দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ইতোমধ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের গৃহীত ই-গভর্নেন্স প্রকল্পের মাধ্যমে আমরা শীঘ্রই অনলাইন ওয়ানস্টপ সার্ভিস প্রদানে সক্ষম হব। জেলা তথ্য বাতায়ন থেকে আপনাকে কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির তথ্যসমূহ সরবরাহ করা হবে। এতে যশোর জেলার ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও যোগাযোগ ব্যবস্থার সকল তথ্য উন্মুক্ত থাকবে । সমগ্র সরকারী অফিসসমূহের কার্যক্রম ও সেবা প্রদান সংক্রান্ত তথ্যাবলী সহজলভ্য হবে। আমাদের জেলা পোর্টাল/তথ্য বাতায়নে আপনার সাময়িক অবস্থান আপনার তথ্যভান্ডারকে সমৃদ্ধ করবে। জেলা পোর্টাল/তথ্য বাতায়নে মাধ্যমে আপনাকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এই জেলা পোর্টালের তথ্যভান্ডার পরিপূর্ণ করতে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি জেলা পোর্টালের তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ ও সার্বিক দিক নিদের্শনা প্রেরণের দুয়ার সব সময় উন্মুক্ত রইল। আপনার সহযোগিতা আমাদের কাম্য। |
|