জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
সহকারী কমিশনার (ভূমি)

যশোর জেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) এর তালিকা

 

ক্রমিক

কর্মকর্তার নাম

কর্মস্থল

ফোন নম্বর

০১

জনাব মোঃ আবুল কালাম আজাদ 

যশোর সদর

০৪২১-৬৮২৬১

০২

বেগম মাকসুদা ইয়াসমিন

অভয়নগর

০৪২২২-৭১২০২

০৩

বেগম নাজমুন নাহার

মনিরামপুর
০১৭১২-৫০১৪৭৩

০৪

জনাব মোঃ আবুল কালাম আজাদ

কেশবপুর ০১৭১১-২৬০৩৪২


সিটিজেন চার্টারঃ

উপজেলা ভূমি অফিস নিম্নলিখিত কার্যাবলী সম্পন্ন করে থাকে

 

১। নামজারী করণঃ

ক) সহকারী কমিশনার (ভূমি) এর নিকট দরখাস্ত দাখিল করতে হয়।

খ) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস হতে তদন্ত প্রতিবেদন দাখিল।

গ) নোটিশ প্রদান

ঘ) শুনানী গ্রহণ ও রায় প্রদান।

 

২। ১৫০ ধারা মতে মিস কেসঃ

ক) নামজারী কেসের আদেশে ক্ষুদ্ধ ব্যক্তিগণের ১৫০ ধারা মতে আবেদন দাখিল

খ) ইউনিয়ন ভূমি অফিস হতে তদন্ত প্রতিবেদন দাখিল

গ) পক্ষগণ কে নোটিশ প্রদান।

ঘ) পক্ষগণের উপস্থিতিতে শুনানী গ্রহণ।

ঙ) রেকর্ডপত্র যাচাই অন্তে রায় প্রদান।

 

৩। কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানঃ

ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র দাখিল (স্বামী-স্ত্রীর ছবি্ সহ)

খ) সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সনদ ও নাগরিক সনদ পত্র দাখিল

গ) সরেজমিনে তদন্ত গ্রহণ।

ঘ) উপজেলা কৃষি খাস জমির ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ।

ঙ) জেলা কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ।

চ) অনুমোদন প্রাপ্তির পর দলিল সম্পাদন।

 

৪। অর্পিত সম্পত্তির ইজারা নবায়নঃ

ক) প্রতি বছর ৩০ শে চৈত্র পার হওয়ার পর ইজারাকৃত অর্পিত সম্পত্তির ডিসিআর নবায়নের জন্য আবেদন গ্রহণ ও ডিসিআর প্রদান।

খ) অর্পিত সম্পত্তি রক্ষণাবেক্ষণ।

মিউটেশন (নামজারী), জমাভাগ ও জমা একত্রীকরণ সংক্রান্ত নিয়মাবলীঃ

ক) মিউটেশনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।

খ) মিউটেশনের আবেদনের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।

· ক্রয় ক্ষেত্রেঃ ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলে মূল কপি / সার্টিফাই কপি।

· মৃত্যুও ক্ষেত্রেঃ ওয়ারিশ সনদপত্র

· হেবা বা দানের ক্ষেত্রেঃ হেবা দলিলের কপি এবং সকল রেকর্ড/পর্চা/খতিয়ানের সার্টিফাইড কপি।

গ) মিউটেশন বাবদ খরচঃ

১) আবেদন কোর্ট ফি-৫.০০ টাকা

২) নোটিশ জারী ফি-২.০০ টাকা

৩) রেকর্ড সংশোধন ও পর্চা ফি-২২৫.০০ টাকা

ঘ) কত দিনে মিউটেশন প্রক্রিয়া সম্পন্ন হবেঃ

মালিকানার বিষয়ে কোন বিতর্ক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ হতে ৩০ দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত করা হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ দরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৩০ দিনের মধ্যে মিউটেশন কেস নিস্পত্তি না হলে এবং উল্লেখিত খরচের অতিরিক্ত কেউ দাবী করলে সহকারী কমিশনার (ভূমি) / উপজেলা নির্বাহী অফিসার / রেভিনিউ ডেপুটি কালেক্টর/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) / জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করুন।

ভূমি সংক্রান্ত কোন অভিযোগ বা তথ্যাদি জানার জন্য নিম্নলিখিত কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করুন।

 

ক্রমিক

কর্মকর্তার পদবী

ফোন নম্বর

০১

জেলা প্রশাসক

০৪২১-৬৮৫০০

০২

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

০৪২১-৬৮৫৪৪

০৩

উপজেলা নির্বাহী অফিসার

সংশ্লিষ্ট উপজেলা

০৪

রেভিনিউ ডেপুটি কালেক্টর

০৪২১-৬৫০৪১

০৫

সহকারী কমিশনার (ভূমি)

সংশ্লিষ্ট উপজেলা

 

অন্যান্য

· খাস জমি রক্ষণাবেক্ষণ, পরিদর্শন ও অবৈধ দখলমুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ।

· প্রার্থী কর্তৃক ভূমি উন্নয়ন কর মওকুফের আবেদন নিস্পত্তি করণ।

· আবাসন/আদর্শগ্রাম /আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ।

· ভূমি উন্নয়ন কর নির্ধারণ এবং দাবী নিশ্চিত করণ।

এছাড়া ভূমি সংক্রান্ত বিরোধের নিস্পত্তিসহ উচ্চ আদালতে জমি সংক্রান্ত মামলার ঘটনা বিবরণী প্রেরণ করা হয়।