| জেলা পরিষদ |
|
জেলা বোর্ড তথা জেলা পরিষদ সৃষ্টির ইতিহাস জেলা পরিষদ হল স্হানীয় স্বায়ত্বশাসন সংস্হার সবোর্চ্চ ধাপ। ১৮৮৫ সনের Local self Govt. Act এর আওতায় জেলা বোর্ড সৃষ্টি হয়। এর পর ১৯৫৯ সনে ডিষ্টিক্ট বোর্ড এর স্থলে ডিষ্টিক্ট কাউন্সিল গঠন করা হয়। ১৯৭৬ সনের ‘স্থানীয় সরকার আইনে’ উহা জেলা পরিষদ নামে অভিহিত হয়। ১৮৮৫ সনের Local self Govt. Act এর আওতায় জেলা বোর্ড সৃষ্টির পর পরই ১৮৮৬ সনে যশোর জেলা বোর্ড সৃষ্টি এবং ০৩রা মার্চ ১৯১৩ খ্রিঃ জেলা বোর্ড ভবন নির্মিত হয়। শুভ উদ্বোধন করেন তৎকালিন District Magistrate J.H.LINDSAY ESQ M.A. ICS। ১৯৬৫ সালে জেলা পরিষদ গণমিলনায়তন মৌলিক গণতন্ত্রী ভবন (বি ডি হল) নির্মিত হয়। ২৫শে শ্রাবন ১৩৭৪ ভবনের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার জনাব কামাল উদ্দিন চৌধুরী সি, এস, পি। জেলা বোর্ড স্বায়ত্বশাসিত সংস্থা হলেও কার্যত ছিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। মহাকুমা স্তুরের লোকাল বোর্ড, জেলা বোর্ডের সদস্য মনোনয়ন দিত। ভাইস-চেয়ারম্যান বোর্ডের সদস্যের মধ্যে থেকে সদস্য দ্বারা নির্বাচিত হতেন। জেলা বোর্ডের সদস্য সংখ্যা ০৯ জনের কম ছিল না। ১৯২০ সালের পর প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা হয় এবং কার্যকাল নিরুপিত হয় ০৩ বছর। ১৯২০ সালের আগ পর্যন্ত জেলা বোর্ড ছিল জেলা ম্যাজিস্ট্রেটের একটি দপ্তর। পরবর্তীকালে তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান দ্বি-স্তরে পৌছে। ১৯৮২ সালে উপজেলা ব্যবস্থা প্রবর্ত্তনের ফলে বর্তমানে ০৩ স্তরে চালু আছে। বর্তমান জেলা পরিষদ আইনে ৬৭টি ধারা, ধারার অধীন একাধিক উপধারা ছাড়াও তিন তফছিল পরিষদের বাধ্যতামূলক এবং ঐচ্ছিক কার্যাবলী নির্দিষ্ট করা আছে। বর্তমানে যে আইন বলে জেলা পরিষদ পরিচালিত হয়ঃ জেলা পরিষদ আইন, ২০০০ (২০০০ সনের ১৯নং আইন)
১৯২০ সালের পর যারা জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ¨ রায়বাহাদুর যদুনাথ মজুমদার ¨ প্লিডার, বাবু বিজয় কৃষ্ণ মিত্র ¨ এ্যডভোকেট সৈয়দ নওশের আলী ¨ এ্যডভোকেট ওয়ালিউল রহমান ¨ এ্যডভোকেট খান বাহাদুর লুৎফর রহমান ¨ এ্যডভোকেট সৈয়দ আব্দুর রউফ ¨ এ্যডভোকেট সৈয়দ সামসুর রহমান ¨ এ্যডভোকেট মশিউর রহমান ¨ এ্যডভোকেট মোঃ রওশন আলী ¨ এ্যডভোকেট মোঃ আব্দুল কাদের এম.পি
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের নামের তালিকাঃ জনাব আতহার আলী বিশ্বাস ২৫/০৩/২০০১ হতে ২৪/৩/২০০৩ পর্যন্ত জনাব মোঃ আজিজার রহমান মোল্যা ০৭/০৪/২০০৩ হতে ০৯/০৮/২০০৪ পর্যন্ত জনাব মোঃ ওমর ফারুক (ভাঃপ্রাঃ) ০৯/০৮/২০০৪ হতে ১৬/০৯/২০০৪ পর্যন্ত জনাব বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দিন ১৬/০৯/২০০৪ হতে ১৩/০৬/২০০৭ পর্যন্ত জনাব নাসির উদ্দিন আহমেদ, ১৩/০৬/২০০৯ হতে ২০/০৭/২০০৯ পর্যন্ত জনাব হওলাদার জাকির হোসেন(ভাঃপ্রাঃ), ২০/০৭/২০০৮হতে ২৭/০৭/২০০৮ পর্যন্ত বেগম রমা রাণী রায় ২৭/০৭/২০০৮ হতে ০৫/০৫/২০০৯ পর্যন্ত জনাব জাবেদ আহমেদ ০৫/০৫/২০০৯ হতে বর্তমান পর্যন্ত
মোট জমির পরিমাণঃ- ২৩৪৫.৮৫ একর
জেলা পরিষদের আয়ের উৎসঃ ¨ স্থাবর সম্পত্তি হস্তান্তর কর। ¨ সরকার কর্তৃক প্রদত্ত অনুদান। ¨ খেয়াঘাট ইজারা হতে আয়। ¨ ঠিকাদার তালিকা ভুক্তি ও নবায়ন ফি। ¨ পরিষদের অর্থ বিনিয়োগ হতে মুনাফা ¨ জমি লিজ বাবদ আয়। ¨ পুকুর ইজারা বাবদ আয়। ¨ ডাকবাংলো, বি.ডি.হল, অডিটরিয়াম ভাড়া থেকে প্রাপ্ত আয়। ¨ মার্কেট/দোকান হতে প্রাপ্ত আয়। ¨ পার্ক/ পিকনিক সেন্টার হতে প্রাপ্ত আয়। ¨ পরিত্যক্ত দালান কোঠা/ মালামাল/ গাছপালা ইত্যাদি বিক্রয় বাবদ আয়।
জেলা পরিষদের কার্যাবলীঃ বাধ্যতামূলক কার্যাবলী 1. সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণাবেক্ষণ। 2. উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ 3. রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ। 4. জনসাধারণের ব্যবহারার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণাবেক্ষণ। 5. সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণে নহে এম খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। 6. সরাইখানা, ডাকবাংলা এবং বিশ্রামগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ। 7. জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সংগে সহযোগিতা। 8. উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান। 9. সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন। 10. সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ। ঐচ্ছিক কার্যাবলীঃ- (ক) শিক্ষা 1. বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ। 2. ছাত্রাবাসের জন্য দালান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। 3. ছাত্র বৃত্তির ব্যবস্থা। 4. শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরী প্রদান। 5. শিক্ষা উন্নয়নের লক্ষ্যে গঠিত সমিতিসমূহের উন্নয়নও সাহায্য। 6. বই প্রকাশনা ও ছাপাখানা রক্ষণাবেক্ষণ। 7. শিক্ষার উন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ। (খ)সাংস্কৃতিক 1. সাধারণ সাংস্কৃতিমূলক কর্মকান্ড। 2. জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধুলার উন্নয়ন। 3. পাবলিক হল, কমিউিনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা। 4. মহানবী (সঃ) এর জন্মদিবস, জাতীয় দিবস,জাতীয় শোক দিবস, শহীদ দিবস ও অন্যান্য জাতীয় দিবস উদযাপন। 5. জনস্বার্থ সর্ম্পকিত বিষয়ের উপর তথ্য প্রচার। 6. বিশিষ্ট অথিথিগণের অভ্যর্থনা। 7. স্থানীয় এলাকর ঐতিহাসিক এবং আদি বৈশিষ্টসমূহ সংরক্ষণ। 8. সাংস্কৃতি উন্নয়নমূলক এবং অন্যান্য ব্যবস্থা।
গ) সমাজকল্যাণ 1. দুঃস্থ ও দারিদ্র বিমোচনমূলক প্রকল্প গ্রহণ। 2. নারী ও পশ্চাদপদ শ্রেনীর পরিবারের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।
ঘ) অর্থনৈতিক কল্যাণমূলক প্রকল্প গ্রহণ ঙ) জনস্বাস্থ্যমূলক প্রকল্প গ্রহণ, চ) গণপূর্তমূলক প্রকল্প গ্রহণ, ১. যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন। ২. পানি নিষ্কাষণ, পানি সরবরাহ। ৩. রাস্তা পাকা নির্মার্ণ। ৪. ব্রিজ/কালভার্ট নির্মাণ।
জেলা পরিষদের ডাকবাংলোঃ- ১১ (এগারো) টি। ¨ সদর ডাকবাংলো বেডরুম ৮টি (এসি-১টি, নন এসি ৭টি)। ¨ শার্শা ডাকবাংলো, আধুনিক বাংলো, (বেডরুম - ২টি, পুরাতন বাংলো, বেডরুম - ৪টি)। ¨ কেশবপুর ডাকবাংলো বেডরুম ২টি। ¨ ঝিকরগাছা ডাকবাংলো বেডরুম ২টি । ¨ চৌগাছা ডাকবাংলো বেডরুম ২টি। ¨ অভয়নগর ডাকবাংলো বেডরুম ২টি । ¨ বাঘারপাড়া ডাকবাংলো বেডরুম ৪ টি। ¨ ব্যংদাহ, (ঝিকরগাছা) ডাকবাংলো বেডরুম ৩টি। ¨ সাগরদাড়ী, (কেশবপুর) ডাকবাংলো বেডরুম ২টি। ¨ সাগরদাড়ী, (কেশবপুর) পিকনিক সেড বেডরুম ২টি।
পিকনিক কর্ণারঃ ¨ সাগরদাঁড়ী পিকনিক স্পট। অডিটরিয়াম ক) বি.ডি. হল (মৌলিক গণতন্ত্র ভবন)ঃ ¨ আসন সংখ্যাঃ ৫৩২টি। ভাড়ার হারঃ- ¨ সরকারী অনুষ্ঠান/সাহিত্য চর্চা/ সাংস্কৃৃতিক অনুষ্ঠানঃ- ১৫০০.০০ টাকা। ¨ সভা- সমাবেশ/ কর্মশালাঃ- ২০০০.০০ টাকা। ¨ সিম্পোজিয়ামঃ- ২৫০০.০০ টাকা। ¨ বিবাহ/গায়ে হলুদ/সুন্নতে খাতনাঃ- ৩০০০.০০ টাকা।
খ) শার্শা অডিটরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার ¨ নির্মাণ কালঃ ২০০৮-০৯ ¨ আসন সংখ্যাঃ ৫০০ টি। ¨ ভাড়ার হারঃ i.সরকারী অনুষ্ঠান/সাহিত্য চর্চা/ সাংস্কৃৃতিক অনুষ্ঠানঃ- ১৫০০.০০ টাকা। ii.সভা- সমাবেশ/ কর্মশালাঃ- ২০০০.০০ টাকা। iii.বিবাহ/গায়ে হলুদ/সুন্নতে খাতনাঃ- ৩০০০.০০ টাকা।
সাম্প্রতিক সময়ে জেলা পরিষদ যশোর কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পসমূহঃ - ¨ কেশবপুর উপজেলার বালিয়াডাংগা সর্বজনীন পূর্জা মন্দির কমপ্লেক্স নির্মাণ। ¨ শার্শা অডিটরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার নির্মাণ। ¨ কেশবপুর উপজেলার সাগরদাড়ীতে মহাকবি মাইকেল মধু সূদন দত্তের নামে মধুমঞ্চ নির্মাণ (নির্মাণাধীন)। ¨ কেশবপুর প্রেস ক্লাব নির্মাণ (নির্মাণাধীন)। ¨ যশোর প্রেস ক্লাব নির্মাণ (নির্মাণাধীন)। ¨ দেয়াড়া ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (সদর)। ¨ লেবুতলা ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (সদর)। ¨ শুফলাকাটি ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কেশবপুর)। ¨ লক্ষ্ণপুর ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (শার্শা)। ¨ বাগআঁচড়া ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (শার্শা)। ¨ পানিসারা ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (ঝিকরগাছা)। ¨ বাসুয়াড়ী ইউনিয়ান পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ (বাঘারপাড়া)।
বর্তমানে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের তালিকাঃ
যশোর জেলা পরিষদের রাস্তার তালিকাঃ প্রাচীন জেলা পরিষদ যশোর জেলার উন্নয়নে জেলা বোর্ড নামে প্রথম থেকেই কাজ আসছে। তাই তার খতিয়ানও বড়। জেলার সাথে তৎকালীন থানাসমূহের সংযোগ রাস্তাসহ বেশ কয়টি দাতব্য চিকিৎসালয়, উল্লেখযোগ্য সংখ্যক প্রাইমারী স্কুল, থানা স্তরে ডাকবাংলা উল্লেখযোগ্য। নিম্নে যশোর জেলা পরিষদের বাস্তবায়িত বিভিন্ন রাস্তার তালিকা দেওয়া হলো।
|