| অভয়নগর উপজেলা |
|
নওপাড়া খ্যাত হলেও, নাম অভয়নগর। কারণ থানা ছিল অভয়নগর গ্রামে। থানা স্থাপন কাল ১৯৭৫ এর ১৬ই মার্চ। অভয়নগর নামটি চাঁচড়া রাজবাড়ীর কণ্যা অভয়রাণীর’’ নাম ধরে এসেছে। রাজা জামাতাকে তালুকটি উপহার স্বরূপ প্রদান করেন। বৃটিশ ভারতে গ্রামটি নগরের রূপ লাভ করে। শিল্প-শহর নওপাড়া সমগ্র দক্ষিণাঞ্চলের অহংকার। ১৮৮৩ খ্রীঃ ১লা আগষ্ট থানাটি উপজেলা উন্নীত হয়। ইতিপূর্বে নওপাড়ায় পুলিশ ফাঁড়ি ছিল। ২৪৬ বর্গকিলোমিটার আয়তনের ০৮ টি ইউনিয়ন এবং জনসংখ্যার পরিমাণ ২.৩২ লক্ষ। উল্লেখ্য, প্রথম নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ নূরুল হক এবং প্রথম নির্বাহী অফিসার জনাব মোঃ শেখ শহীদুল্লাহ।
স্থাপনকালঃ ১৯৮২ সালে সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনিক কাঠামো বিক্রেন্দ্রীকরণের লক্ষ্যে থানা সমূহের মান উন্নীত করার সিদ্ধান্ত নেয়। তৎপ্রেক্ষিতে ১৯৮৪ সালের ১ আগষ্ট অভয়নগর থানা উপজেলায় উন্নীত করা হয়। এটি জেলা সদর হতে ৩০ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
ঐতিহাসিক স্থানসমূহঃ শুভরাড়া ইউনিয়নে পীর খান জাহান আলীর দীঘি ও সুলতানী আমলের মসজিদ, শ্রীধরপুর ইউনিয়নের জমিদার বাড়ি, বাঘুটিয়া ইউনিয়নের অভয়নগর গ্রামের জমিদার বাড়ির ধংশাবশেষ ও ৭ টি অতি পুরাতন মন্দির, নওয়াপাড়া পীরবাড়ী এবং নওয়াপাড়া শহর ও নদী-বন্দর।
গুরুত্বপূর্ণ স্থাপনাঃ নওয়াপাড়া ইন্সটিটিউট হল, উপজেলা পরিষদ, বেঙ্গল জুট মিলস, যশোর জুট ইন্ডাষ্ট্রিজ (জেজেআই) কার্পেটিং জুট ইন্ডাষ্ট্রিজ, আকিজ জুট ইন্ডাষ্ট্রিজ, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার ইত্যাদি।
একনজরে উপজেলা
১। উপজেলার আয়তন ঃ ২৪৭.১৯ বর্গকিলোমিটার ২। ইউনিয়নের সংখ্যা ঃ ০৮ টি ৩। পৌরসভার সংখ্যা ঃ ১ টি (ক-শ্রেণী) ৪। গ্রাম ঃ ১২০ টি ৫। মোট জন সংখ্যা ঃ ২,৩২,৯৬২ জন ৬। মোট পুরুষের সংখ্যা ঃ ১,২২,০০০ জন ৭। মোট মহিলার সংখ্যা ঃ ১,১০,২৮০ জন ৮। বিশ্ব বিদ্যালয় কলেজ সংখ্যা ঃ নাই ৯। মোট কলেজ সংখ্যা ঃ ১০ টি ১০। সরকারী কলেজের সংখ্যা ঃ নাই ১১। বে-সরকারী কলেজ সংখ্যা ঃ ০৯ টি ১২। মহিলা কলেজের সংখ্যা ঃ ১ টি ১৩। মোট মাধ্যমিক বিদ্যালয় ঃ ৫৭ টি ১৪। সরকারী মাধ্যমিক বিদ্যালয় ঃ নাই ১৫। বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় ঃ ৫৭ টি ১৬। সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ নাই ১৭। মোট মাদ্রাসার সংখ্যা ঃ ২২ টি ১৮। দাখিল মাদ্রাসার সংখ্যা ঃ ১৩ টি ১৯। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ঃ ৬৩ টি ২০। রেজিষ্টার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ঃ ৪৪ টি ২১। কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ঃ ৩ টি ২২। এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ঃ ১৫ টি ২৩। মোট জমির পরিমাণ ঃ ২৪৭.২৯ হেক্টর ২৪। আবাদী জমির পরিমাণ ঃ ১৭০.৬৬ হেক্টর ২৫। জলাভূমির পরিমাণ ঃ ৭০০ হেক্টর ২৬। বনভূমির পরিমাণ ঃ ২৭। কৃষি ব্লকের সংখ্যা ঃ ২৭ টি ২৮। পুকুরের সংখ্যা ঃ ৫৬০ টি ২৯। বাওড়ের সংখ্যা ঃ ০২ টি ৩০। বিলের সংখ্যা ঃ ০৯ টি ৩১। প্রবাহিত নদীর সংখ্যা ঃ ০২ টি ৩২। খালের সংখ্যা ঃ ০৭ টি ৩৩। ঘেরের সংখ্যা ঃ ৯৬৮০ টি ৩৪। মোট নলকূপের সংখ্যা ঃ ২১,১৪৯ টি ৩৫। মোট পরিবারের সংখ্যা ঃ ৫০,৩৩৭ টি ৩৬। মৌজার সংখ্যা ঃ ৯৭ টি ৩৭। হাট-বাজারের সংখ্যা ঃ ২০ টি
|